মোবাইল অ্যাপ থেকে নিয়ন্ত্রন
- প্লে স্টোর থেকে Nojor Ghost অ্যাপ ডাউনলোড দিন।
-
অ্যাপ ওপেন করে Bluetooth ও অন্যান্য Permission Allow করুন।
এরপর বাম পাশে উপরে থাকা Bluetooth আইকনে ক্লিক করুন। -
Scan Now বাটনে ক্লিক করে Nojor Ghost Device Select করুন এবং পাসওয়ার্ড দিন।
ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে 654321 দেওয়া থাকবে, যেটা আপনি যেকোনো সময় পরিবর্তন করতে পারবেন।
Settings অপশন
- Enable Auto Unlock: অন থাকলে বাইকের চাবি অন করলে অটো আনলক হবে, আবার চাবি অফ করলে সাথে সাথে লক হয়ে যাবে।
- Phone Alarm: অন থাকলে মোবাইল ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকলে বাইক লক অবস্থায় কেউ নাড়া-চাড়া করলে বা চাবি অন করলে ফোনে অ্যালার্ম বাজবে।
- Device Alarm: আপনার সুবিধামতো ON/OFF রাখতে পারবেন। যেমন মসজিদ বা সরকারি জায়গায় অ্যালার্ম বন্ধ রাখা যায়।
- Vibrate: কত জোরে নাড়া-চাড়া করলে অ্যালার্ম বাজবে তার জন্য ৩টি অপশন আছে — LOW, MEDIUM, HIGH।