Nojor Ghost Setup Guide

মোবাইল অ্যাপ থেকে নিয়ন্ত্রন

  1. প্লে স্টোর থেকে Nojor Ghost অ্যাপ ডাউনলোড দিন।
  2. অ্যাপ ওপেন করে Bluetooth ও অন্যান্য Permission Allow করুন।
    এরপর বাম পাশে উপরে থাকা Bluetooth আইকনে ক্লিক করুন।
  3. Scan Now বাটনে ক্লিক করে Nojor Ghost Device Select করুন এবং পাসওয়ার্ড দিন।
    ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে 654321 দেওয়া থাকবে, যেটা আপনি যেকোনো সময় পরিবর্তন করতে পারবেন।

Settings অপশন

  • Enable Auto Unlock: অন থাকলে বাইকের চাবি অন করলে অটো আনলক হবে, আবার চাবি অফ করলে সাথে সাথে লক হয়ে যাবে।
  • Phone Alarm: অন থাকলে মোবাইল ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকলে বাইক লক অবস্থায় কেউ নাড়া-চাড়া করলে বা চাবি অন করলে ফোনে অ্যালার্ম বাজবে।
  • Device Alarm: আপনার সুবিধামতো ON/OFF রাখতে পারবেন। যেমন মসজিদ বা সরকারি জায়গায় অ্যালার্ম বন্ধ রাখা যায়।
  • Vibrate: কত জোরে নাড়া-চাড়া করলে অ্যালার্ম বাজবে তার জন্য ৩টি অপশন আছে — LOW, MEDIUM, HIGH।